1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত- ৪ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত- ৪

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

লুৎফর রহমান রহমান,স্টাফ রিপোর্টারঃ-মাদারীপুর জেলার শিবচরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সহ ৩ টি মোটরসাইকেলকে চাপা দিয়ে আকাশ আলী (২৪) নামের এক মটরসাইকেল আরোহী নিহত ও চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

(২৫ আগস্ট) শুক্রবার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গুটিয়া গ্রামের মিন্টু শেখের ছেলে। এছাড়া আহত চারজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আজ শুক্রবার দুপুরে খুলনা শহর থেকে স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।

গাড়িটি শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সি বাজার এলাকার ৩নং ব্রিজের কাছে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়।

আহত ও নিহত মটরসাইকেল আরোহী বৃষ্টির জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ পথচারী সহ তিনটি মোটরসাইকেলকে চাপা দেয় পরিবহনে।এতে মোটরসাইকেল তিনটি দুমড়েমুচড়ে যায়।

দাঁড়িয়ে থাকা পাঁচজনের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে এবং একজন ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পাচ্চর হাসপাতালে ভর্তি করেন,তবে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা

এ বিষয়ে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com