1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের মুল আসামী গ্রেপ্তার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৫৮|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

মাদারীপুরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের মুল আসামী গ্রেপ্তার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৮ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন নাহিদ তালুকদার মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের রাজৈরে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গ্রাহকের লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মিজানুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে ছিনতাই কার্যক্রম চালানো আরও সাত জন সদস্য রয়েছে।

মিজানুরকে গ্রেফতারের পর বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম খান। গ্রেফতার মিজানুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দি এলাকার আনসার আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করতো চক্রটি।

র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখে তারা টাকা ও মূল্যবান সম্পদ নিয়ে পালত। গত ১৩ আগস্ট রাজৈর উপজেলার ইশিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহযোগিতায় জেলার গোয়েন্দা পুলিশ এই চক্রের মুলহোতা মিজানুরকে চিহ্নিত করে। পরে মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা এলাকায় নিজবাড়িতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গ্রেফতার মিজানুর দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে জড়িত। বিভিন্ন মামলায় গ্রেফতারে জামিনে বেরিয়ে এসে আবারো সে একই কাজ করতো।

তিনি নিজে একটি অপরাধ গ্যাংয়ের নিয়ন্ত্রক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে বুধবার দুপুরে আদালতের হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com