1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

মাদারীপুরে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘‘অদম্য নারী পুরষ্কার’’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা ও অদম্য নারীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’’ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অদম্য ও সাফল্য অর্জনকারী নারীদের মাঝে বিশেষ সস্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন রেবেকা সুলতানা (বলাকা)। এছাড়া জেলা পর্যায়ে সফলজননী হয়েছেন ফকরুন নেসা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন রাধা রানী কুন্ডু, সমাজ উন্নয়নে অসামন্য অবদানকারী রাশিদা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন সাথী আক্তার। এছাড়া উপজেলা পর্যায়ে সফল জননী হয়েছেন শিল্পী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চায়না শেখ, সমাজ উন্নয়নে অসামন্য অবদানকারী নারী মর্জিনা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন লামিয়া আক্তার।

মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাহীনের সভাপতিত্বে কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি প্রশিক্ষক আশিক মাহমুদ ও খাদিজা আক্তার রিপা সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান, নারী নেত্রী সহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com