1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে আদালতে মামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা

মাদারীপুরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধি :মাসুদ হোসেন খান –

 

মাদারীপুরে মসজিদ নির্মাণের বিরোধিতা করে আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরদী গ্রামে। এই ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন মামলার বাদী, মসজিদ নির্মাণে ১৪৫ ধারা জারি করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে।

মসজিদ নির্মাণের জন্য ওয়াকফাকৃত জমিদাতা দক্ষিন বাহেরদী গ্রামেের মৃত আনছার উদ্দিনের ছেলে খোর্শেদ মোল্লা জানান- দুর্গম এলাকা হওয়ায় আশপাশের ২ থেকে ৩ বর্গ কিলোমিটারের মধ্যে কোন মসজিদ না থাকায় তিনি তার পৈতৃক ওয়ারিশ সূত্র প্রাপ্ত ১৪৪নং বাহেরদী মৌজায়, ৪২নং খাতিয়ানের ১৯২নং দাগে মোট ৬১ শতাংশ জমি হইতে ৪.০৫ জমি যাহার দৈর্ঘ্য ৪২ফুট এবং প্রস্থ ৪২ফুট জমি মসজিদের নামে ওয়াকফা করে দেন। এবং এলাকার সকলের আর্থিক সহায়তায় নির্মাণ কাজ শুরু করে একসপ্তাহ প্রায় ধরে প্রায় ২০ ভাগ কাজ শেষ করার পরে ইসলাম বিদ্বেষী অদৃশ্য শক্তি একটি মহলের প্ররোচনায় ও কু পরামর্শের বশবতী হয়ে
একই গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী,জহুরা বেগম বাদী হয়ে গত ২৪/১১/২০২৪ খ্রিঃ মাদারীপুর বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ একটি মামলা দায়ের করেন যাহার নাম্বার – পিটিশন মামলা নং- ১২১৩/২৪ ( এম), স্মারক নং-১৫৩১,এরই ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানা হইতে ১৪৫ ধারা জারি করে একটি নোটিশ জারি করে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে মসজিদ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং উক্ত মসজিদটি নির্মিত না হলে এলাকায় ধর্মীয় উত্তেজনা সহ দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এবিষয়ে মামলার বাদী জহুরা বেগমের নিকট জানতে চাইলে তাকে অনেক খোজাখুজির পরেও তাকে খুজে পাওয়া যায়নি, তবে এলাকাবাসীর ধারণা মামলার পর জনরোষের ভয়ে তিনি গা ঢাকা দিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকাবাসী, জমির সকল ওয়ারিশদের মতামত এবং নালিশী জমির কাগজপত্রের সাথে মামলার বাদীর কোন সম্পর্ক নেই বলে প্রমান পাওয়া গেছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com