1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:১৬|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জেলা শ্রমিকলীগ সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকা থেকে সোমবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের রব ফকিরের ছেলে। মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় সোমবার তাকে আদালতে তোলা হয়। গ্রেফতারকৃত জয়নাল ফকির সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন জানান, সোমবার জয়নাল ফকিরকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com