
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলা।
১৮ ই এপ্রিল শনিবার উপজেলার টরকী বন্দর বার্থী ভবন মিলনায়তনে স্থানীয় যুব সংগঠন “যুব কল্যাণ ঐক্য পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে দেশ ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয় এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব হয়।