1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দেশীয় মদসহ কারখানা থেকে র‍্যাব-৮ সিপিসি-৩ অভিযানে ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫১|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

মাদারীপুরে দেশীয় মদসহ কারখানা থেকে র‍্যাব-৮ সিপিসি-৩ অভিযানে ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে মাদকের বিরুদ্ধে এলিট ফোর্সের চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে র‍্যাব-০৮,সিপিসি-০৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৪ খ্রি. তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন তাতীকান্দা এলাকার পুরাতন সড়ক পরিবহন অফিস, টেকেরহাটের উত্তর পার্শ্বের বস্তিতে শীর্ষ দেশীয় মদ ব্যবসায়ী ও প্রস্তুতকারক মোঃ রবিউল ফকিরের ভাড়াকৃত বাসায় তৈরি মদ কারখানা থেকে অভিযান চালিয়ে অবৈধ দেশীয় মদ ব্যাবসায়ী মোঃ রবিউল ফকির নামের এক জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাজৈর থানার তাতীকান্দা এলাকার, মৃত শুকুর আলী ফকির,এর ছেলে মোঃ রবিউল ফকির (৩৭) গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামি শীর্ষ দেশীয় মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ী মোঃ রবিউল ফকির রাজৈর উপজেলার একজন চিহ্নিত মদের ব্যাবসায়ী। তিনি দীর্ঘ দিন যাবৎ টেকেরহাটে ভাড়া করা একটি বাসায় স্থানীয় থেকে দেশীয় মদ তৈরির সরঞ্জাম দিয়ে অস্থায়ী একটি কারখানা গড়ে তোলেন।

আটককৃত আসামীর নিকট থেকে প্রায় ৬ লিটার দেশীয় মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। তাছাড়াও তার অস্থায়ী কারখানায় বিদেশী মদের বোতল, ঈস্ট ও মদ প্রস্তুতের বিপুল সংখ্যক কাঁচামাল পাওয়া যায়।

পরবর্তীতে অবৈধ দেশীয় মদ ব্যাবসায়ী আসামী মোঃ রবিউল ফকির কে গ্রেফতার করে দেশীয় মদ ও মোবাইল সেটসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে মাদারীপুর জেলার রাজৈর থানায় র‍্যাব কর্তৃক বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।চিহ্নিত এই মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ীকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরেছে এবং সামাজিক অবক্ষয় রোধে র‍্যাবের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয় জনগণের আশা করেন। র‍্যাব-৮ এর মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com