1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দু'পক্ষের সংঘর্ষে হাতবোমা নিক্ষেপে আহত যুবকের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎ তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে হাতবোমা নিক্ষেপে আহত যুবকের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

শ্রাবন খান সজীব
মাদারীপুর প্রতিনিধি–

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে হাতবোমায় আহত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে ঢাকা মেডিকেলে শাওন মাতুব্বর (২০) নামের ওই যুবক মারা যায়।

নিহত শাওন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। তবে এই ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের দীর্ঘদিনের বিরোধের জেরে এঘটনা ঘটে।

দির্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু‘পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের আঘাতে এতিমখানার পাশে দাঁড়িয়ে থাকা শাওন মাতুব্বর নামের এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায় ওই যুবক।

মৃত্যুর পূর্বে শাওন মাতুব্বর বলেন, আমি একটি এতিমখানার পেছনে দাঁড়িয়েছিলাম। সেখানে বৃষ্টির মত হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হাতবোমার আঘাতে আমার ডান পা উড়ে যায়। পরে লোকজন আমাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায়। এমন ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের বিচার চাই।

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শাওন মাতুব্বর মারা যাবার ঘটনায় এখনো কাউকেই আটক করা সম্ভব হয়নি। সারারাত একাধিক টিম অভিযান চালিয়ে কাউকেই গ্রেফতার করতে পারেনি। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com