1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:১৯|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারাকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার ভোরে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামীদের গ্রেফতারের বিষয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)। এর মধ্যে আকাশের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এ ছাড়াও শরিয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় রয়েছে আরও ৫টি মামলা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা শহরে ছিনতাই, চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পারে।তাদের ধরতে একাধিকবার অভিযানও চালায় পুলিশ।

পরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোর রাতে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও অন্তরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, ‘শীর্ষ ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। শরিয়তপুরের জাজিরা থানায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com