1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:২১|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইম,মাদারীপুর।মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়ার বল্লভদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে ভাজন পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর এলাকার বাগেরহাট জেলার আছির উদ্দিন শেখের ছেলে-রাজু শেখ ওরফে বখতিয়ার(৩৮) বাগেরহাট জেলার-জয়নাল মল্লিকের ছেলে মল্লিক রহমত আলী (৪০) বাগেরহাট জেলার রাখাল গাছি এলাকার-আছির উদ্দিন এর ছেলে-মতিয়ার শেখ (৪৫) সাতক্ষীরা জেলার-রজ্জব আলী গাজীর ছেলে-মহাসিন গাজী (২৪) খুলনা জেলার সবুর সরদার এর ছেলে-ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার( ২৩)

এসময় গ্রেফতারকৃত ডাকাতদের সাথে থাকা আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে গেছে বলে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ১টি পিকআপ ১টি শাবল, ৩টি ড্রাম, ১টি চাকু,১টি চাপাতি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুর রহমান বলেন, আমরা রাত্রকালীন ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় রাত্র ৩.৫ ঘটিকার সময় মাদারীপুর সদর থানা ধীন শিরখাড়া এলাকার বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকার পোস্ট অফিস মোড় পাকা রাস্তার উপরে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন‍্য প্রস্তুতি গ্রহন করছেন।

আমি সাথে সাথে মোবাইল ফোনের মাধ‍্যমে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত‍্যতা যাচাই করার জন্য ফোসসহ আইসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃতে একটি পিকআপ সহ সংঘবদ্ধ ৫ জন ডাকাত কে আটক করতে সক্ষম হয়েছি।

শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রডের আইসি মোহাম্মদ মনির হোসেন জানান একদল ডাকাত শিরখাড়ার বল্লভদীতে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছিলেন তখনই তাদের আটক করা হয়।

তাহারা আন্তঃজেলা ডাকাত দলের সংঘবদ্ধ চক্রের সদস্য তাহারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com