1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:২৩|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এভিসিবি-৩ প্রকল্পের ডিষ্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান বিস্তারিত তুলে ধরে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের যৌথ সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কাজ করছে। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে মাদারীপুর জেলার ৫টি উপজেলার ১৬টি সক্রিয়করণ ও ৪৩টি রক্ষণাবেক্ষণ মোট ৫৯টি কর্ম এলাকা রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করতে মাঠ পর্যায়ে কাজ করছে গ্রাম আদালত। এছাড়া গ্রামীণ এলাকার নারী, সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করছে।

তিনি আরো বলেন, চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ ও পাওনা টাকা আদায়, দখল পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে অনধিক ৩ লাখ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে। যা অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ এবং বিবাদ নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালত এবং গত ৩ মাসে ২৮৩টি মামলা নিস্পত্তি করছে।

এসময় মাদারীপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন,গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, এনজিও প্রতিনিধি,সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com