
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এ্যাড মোঃ এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড সুভিজিত চ্যাটার্জী বাপ্পি পেয়েছেন ১০৫ ভোট।
এতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড,জালালুর রহমান পেয়েছেন ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ্যাড আসাদুজ্জামান পেয়েছেন ৭৫ ভোট। সহ-সভাপতি পদে এ্যাড মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ কমিটির নির্বাচনে সাধারন সম্পাদক পদে এ্যাড মোঃ মাহাবুব হোসেন শাকিল ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ অলিউর রহমান পেয়েছেন ১০৫ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে এ্যাড মোহাম্মদ জাফর ইমাম সুজন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে এ্যাড মোঃ রফিকুল ইসলাম শামীম পেয়েছেন ১০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে এ্যাড মুনির হাসান মিঠু ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছন, যেখানে, এ্যাড মফিজুর রহমান পেয়েছেন ৬৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে এ্যাড মহিদুল ইসলাম ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ্যাড সুজন ভৌমিক পেয়েছেন ৬৫ ভোট।
আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে এ্যাড কামরুজ্জামান ১২১ ভোট পেয়ে জয়লাভ করেন। এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদরুন নাহার কলি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, তিনি পেয়েছেন পেয়েছেন ১২০ ভোট।
লাইব্রেরি সম্পাদক পদে এ্যাড গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মুহুরী সম্পাদক পদে এ্যাড এ.কে.এম আজিজুল হক মুকুল ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ্যাড এমদাদুল হক মিলন পেয়েছেন ৭৬ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ্যাড আতিকুর রহমান (১৭০ ভোট), ডালিয়া আক্তার (১৫০ ভোট), মোঃ নাফিজ ইকবাল রবিন (১৯৪ ভোট), সতেন কুমার ঢালি (১৫৫ ভোট) এবং মোঃ হেলাল উদ্দিন (১৭৭ ভোট)।
নির্বাচনে আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে এবং ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে আনন্দ-উল্লাস বিরাজ করতে দেখা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সমিতির সার্বিক অগ্রগতির জন্য একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।