1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:২২|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক-

মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সত্য, ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতা করার আহবান জানান। এছাড়া সাংবাদিকতার নামে অংপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি সাংবাদিকতা যেন না হয়। সে বিষয়ে আপনারা সবাই খেয়াল রাখবেন। এসময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সফলতা কামনা করেন।

সংস্থার জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: সাইফুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা শাহজাহান মোল্লা ও আলমগীর গনি, সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ ও হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু কবি ও গবেষক সুবল বিশ^াস, ডিবিসি নিউজের মনির হোসেন বিলাস, যুগান্তরের এইচ. এম. মিলন, চ্যানেল২৪ এর সাগর হোসেন তামিম প্রমুখ।

সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লিটন মোল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহ্ মো: সজীব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, একুশে টিভির নজরুল ইসলাম পলাশ, সময় টিভির সঞ্জয় কর্মকার অভিজিৎ, ইন্ডিপেনডেন্ট টিভির রিপনচন্দ্র মল্লিক, মাত্রা’র সভাপতি শাহাদাত হোসেন লিটন, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা কমিটির নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা একটি শিক্ষা, গবেষণা, ও কল্যাণমূলক সংগঠন। দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধন সংস্থার লক্ষ্য। দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন হিসেবে ১৯৮২ সালের ১২ই ফেব্রয়ারী জাতীয় সাংবাদিক সংস্থার জন্ম। প্রতিষ্ঠার ৪৩ বছর যাবত ধরে দেশের সকল জেলা ও উপজেলা সদরে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে জাতীয় সাংবাদিক সংস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com