1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে চাচা-ভাতিজার লড়াইয়ে কে হবেন উপজেলা চেয়ারম্যান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক

মাদারীপুরে চাচা-ভাতিজার লড়াইয়ে কে হবেন উপজেলা চেয়ারম্যান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের মাদারীপুরঃ-আসন্ন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুইজন। তাদের মধ্যে সম্পর্ক চাচা-ভাতিজা। চাচা-ভাতিজার লড়াইয়ে কে-হবেন আগামী উপজেলা চেয়ারম্যান সেটা নিয়ে আগ্রহ সাধারন ভোটারদের।

এদের দুই প্রার্থীর মধ্যে একজন হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের ৮ বারের সংসদ সদস্য শাজাহান খানের জ্যৈষ্ঠ পুত্র আসিবুর রহমান খান। আসিবুর রহমান খান কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।

প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী হলেন- সংসদ সদস্য শাজাহান খানের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

তিনি এমপি শাজাহান খানের চাচাতো ভাই হলেও তিনি কিছুদিন হল দল বদল করে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা- ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম এর দলে।

মাদারীপুরে এই দুইটি দলের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের।এছাড়া মাদারীপুরে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ কয়েকটি সংগঠনের নেতৃত্বে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি। ফলে চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন তার স্থানীয় রাজনৈতিক দলের সমর্থন।

তবে থেমে নেই এমপি পুত্র আসিবুর রহমান খানও। তিনিও তার পিতার রাজনৈতিক হাল ধরতেই মাঠে নেমেছেন। তার পিতা এমপি থাকার কারণে তিনিও পেয়েছেন তার দীর্ঘদিনের স্থানীয় রাজনৈতিক দলের সমর্থন। ফলে কেউ কোন অংশে কম বলে মনে করছেন না ভোটাররা।

এদিকে কেন্দ্রের নিষেধাজ্ঞা ছিল স্থানীয় কোন এমপি পুত্র কিংবা তার কোনো স্বজন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অথচ এই দুই প্রার্থীই কেন্দ্রীয় নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছেন।

এদিকে গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জেলার নির্বাচন অফিসে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়। এমপি পুত্র আসিবুর রহমান খান পেয়ছেন “আনারস” প্রতীক। এবং পাভেলুর শফিক খান পেয়েছেন “মোটরসাইকেল” প্রতীক।

প্রতীক ঘোষণার পর থেকেই মাদারীপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় এলাকায় উভয় পক্ষের প্রত্যেকেই মিছিল করতে দেখা গেছে।

তবে শহরের অলিগলিসহ গ্রামের বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে চা খেতে আসা আড্ডারত সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন? কে হচ্ছেন আগামীর চেয়ারম্যান। এনিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

তবে ভোটারদের দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা।এদিকে ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন তিনজন। তারা হলেন- মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া, এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও মোঃ বোরহান উদ্দিন বিতান।

এছাড়াও মোঃ মোখলেছুর রহমান ও মোঃ জাহিদ হোসেন নামে দুই প্রার্থী নির্বাচনের প্রচার প্রচারনা চালালেও শেষ পর্যন্ত তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন। তারা হলেন, ফারিহা হাছান রাখি, ডেইজী আফরোজ, মোসা. তাজনাহার, ফারজানা নাজনিন ও হেনা খানম।
উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী প্রথমধাপে ৮মে ভোট হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com