1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে কুমার নদীতে ডুবে ভাই-বোন নিখোঁজ"উদ্ধারে চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

মাদারীপুরে কুমার নদীতে ডুবে ভাই-বোন নিখোঁজ”উদ্ধারে চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর

মাদারীপুরের আড়িয়াল খাঁ কুমার নদীতে গোসলে নেমে মিরাজ (৭) ও কুলসুম( ১০) নামের দুই ভাই বোন নিখোঁজ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে পৌর সহরের তরমুগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,নিখোঁজ দুইটি শিশু তরমুগুিয়া এলাকার লিটন মাতুব্বরের ছেলে-মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিখোঁজ দুই শিশু গোসলের জন্য নদীতে নামে এরপর থেকেই তারা নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের একটি টিম এখনো উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।

তরমুগুরিয়া এলাকার বাসিন্দা এডভোকেট আব্দুর রকিব জানান, দিনমজুর লিটন ও পিঠা বিক্রেতা মিনু দম্পতির ৫ ছেলে মেয়ের মধ্যে নিখোঁজ মিরাজ ও কুলসুম সবার ছোট। দুপুরের দিকে দুই শিশু গোসলে আসে। তারা কেউই সাঁতার জানে না। প্রথমে মিরাজ নদীতে ভেসে যায়, তাকে বাঁচাতে তার বোন কুলসুম তার হাত ধরে। পরে দুজনেই নদীতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ওসমান ও ইব্রাহিম নামে দুই শিশু স্থানীয় লোকদের জানায়। পরে খবর দেওয়া হয় সদর থানা ও ফায়ার সার্ভিসের লোকদের। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে এখনো উদ্ধারের জন্য চেষ্টা করছে তবে দুই ঘণ্টা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

নিখোঁজ দুই শিশুর বাবা লিটন মাতুব্বর কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি কিছুই টের পাই নাই, কোন সময় যেন আমার ছেলে মেয়ে নদীতে গোসল করতে চলে এসেছে। স্থানীয় লোকের মুখে শুনেছি আমার ছেলে মেয়ে দুইজন নিখোঁজ । কিভাবে কি হয়ে গেল?

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফায়ার সার্ভিস এর লোকেরা উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এখনো কাউকে উদ্ধার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com