1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হাতুড়িপেটা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৬|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হাতুড়িপেটা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে এনসিপির কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরুর আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ মাতুব্বর জানান, ‘রাতুল ও আদিল এই দুইজনের নেতৃত্বে অতর্কিতভাবে মাসুমের উপর হামলা চালানো হয়েছে। এ হামলাটি তারা পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, রাতুল হাওলাদার ও আদিল আহম্মেদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বার বার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। হামলার সাথে জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com