1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে একুশে টেলিভিশনের সাংবাদিকসহ ৪ সাংবাদিকের উপর হামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৪৯|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

মাদারীপুরে একুশে টেলিভিশনের সাংবাদিকসহ ৪ সাংবাদিকের উপর হামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।মাদারীপুরে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধিসহ ৪ জন সাংবাদিকদের উপর হামলা করে এবং ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কুমার নদ দখলকারী দুস্কৃতকারীরা।

শনিবার (৯সেপ্টেম্বার) ২০২৩ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুরের বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

কুমার নদ দখল করে স্থাপনা করার সংবাদ সংগ্রহ করতে গেলে একুশে টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ সহ জেলায় কর্মরত ৪জন সাংবাদিক মাদারীপুরের বিসিক এলাকার স-মিল এলাকায় যায়।

তারা নদী দখলের ভিডিও নিতে গেলে স্থানীয় মাহাবুর রহমান সহ ৪ পাঁচজনের নেতৃত্বে আরও ৮/১০ জন এসে কি করছেন জানতে চায়।

সাংবাদিকরা নদী দখলের উপর নিউজ করার কথা বললে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর আতর্কিত হামলা চালায়।

সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং সেই স্থান থেকে সাংবাদিকরা কৌশলে বের হয়ে এসে মাদারীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর কাছে মৌখিক অভিযোগ দিলে ওসি সাহেব সাংবাদিকদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

এ বিষয় মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনা জেনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও যানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com