1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ইউপি চেয়ারম্যান পুত্রকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:২৩|
সংবাদ শিরোনামঃ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান পুত্রকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,ডাসার মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার এর পূত্র দিগন্ত তালুকদার(২৫)কে গাঁজাসহ আটক করেছে ডাসার থানা পুলিশ।এনিয়ে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

(২০ আগস্ট) সকালে দিগন্ত তালুকদারকে নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে গ্রেফতার করে (২১আগস্ট) দিগন্ত তালুকদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত দিগন্ত তালুকদার উপজেলার শশিকর নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাসার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল তালুকদারের ছেলে।

এবিষয়ে স্থানীয়ারা জানান,গত রোববার দুপুরে ডাসার থানা এলাকার শশিকর চৌমাথা নামক স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপতার করা হয়।

এসময় মোটরসাইকেলে আসা দিগন্ত তালুকদারের বডি তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটের ভেতর থেকে দুই পুরিয়া (৫ গ্রাম) গাঁজা জব্দ করে ডাসার থানা পুলিশের এস আই সাহাবুদ্দিন খান তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রাতে তার বিরুদ্ধে ডাসার থানার এস আই সাহাবুদ্দিন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গত সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামি দিগন্ত তালুকদারকে আদালতে পাঠায় পুলিশ।

এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, আটক দিগন্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com