1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৪ দিন পরে ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৪ দিন পরে ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কালকিনিতে নিখোঁজের ৪ দিন পরে ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেক্স মাদারীপুর

মাদারীপুরের কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী এলাকার মৃত্যু কালাম মৃধার স্ত্রী হিরোন নেছার নিখোঁজের চারদিন পরে রাস্তার পাশ থেকে হিরোন নেছা (৬৯) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারী) বিকাল সারে ৫টার দিকে কালকিনি-ভূরঘাটা রোডের রেন্ড্রিতলা এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত হিরোন নেছা কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আবুল কালাম মৃধার (কলম মৃধা) স্ত্রী।

নিহতের মেঝ ছেলে রেজাউল মৃধা জানান, আমার মা ছোট ভাই আজিজুল মৃধার স্ত্রীর রেমানা বেগমের সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপরে গত চারদিন যাবত নিখোঁজ হয়।

এ বিষয়টি নিয়ে আমরা কালকিনি থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রি করিলে পুলিশ তদন্ত করে। মঙ্গলবার (২৮জানুয়ারী) বিকেলে আমাদের বাড়ির পশ্চিম পাশে আমার মায়ের লাশ ভাসতে দেখতে পায় পথচারীরা। আমার মাকে যারা হত্যা করেছে আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, গত চার দিন আগে নিহতের পরিবারের স্বজনেরা থানায় একটি নিখোঁজের অভিযোগ করলে পুলিশ তদন্ত করেন।

আজ বিকেলে নিখোঁজ বৃদ্ধার লশটি দক্ষিণ রাজদী এলাকার একটি ডোবায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com