1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা।

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারী ) দুপুরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উভয় পক্ষে কালকিনি উপজেলা বিএনপি’র অফিসের সামনে অবস্থান করছিলেন।

এসময় হঠাৎ করে দুপুরের দিকে কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মামুন সিকদার ও শামীম মোল্লার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মারমুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার শুরু হয়।

এসংঘর্ষে মামুন সিকদার, শামীম মোল্লা, তুহিন বেপারী, মিন্টু ঘরামী, জাহিদ হাসান, সম্রাট সহ অন্তত ১০জন আহত হয়।

সংঘর্ষের সংবাদ পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষের সংঘর্ষে আহতরা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। এঘটনার বিষয়ে জানতে যুবদল নেতা মামুন সিকদার ও শামীম মোল্লার মুঠোফোনে বার বার কল করেও তাদের পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com