
মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকায় ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী আব্দুস সবুর এর স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে মরহুমের এস্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সালাহ উদ্দিন আকনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল বাশারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মরহুম আব্দুস সবুর এর ছোট ভাই সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের পার্সোনাল সেক্রেটারী কাজী সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সমীর চন্দ্র সরকার,সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হাওলাদার,সহকারী প্রধান শিক্ষক রহিম ফকির,সহকারী শিক্ষক দুলাল চন্দ্র সরকার,
সাবেক শিক্ষক দীপক চক্রবর্তী, সদস্য মতিয়ার রহমান হাওলাদার, সেলিম চৌধুরী,প্রাক্তন ছাত্র সোহেল হাওলাদার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ হেমায়েত হোসেন খানসহ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত সকলে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর এর স্মৃতিচারণ করে জানান কাজী আব্দুস সবুর একজন সাদা মনের ও আদর্শবান ব্যাক্তি ছিলেন, তিনি সব সময় মানুষের কথা চিন্তা করতেন, তিনি যে দিন থেকে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব নিয়েছিলেন তার পর থেকে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে সে বিষয় সবাই অবগত আছেন। আজ তিনি এ পৃথিবীতে নেই কিন্তু তার কাজের জন্য তিনি সারা জীবন আমাদের মাঝে বেচে থাকবেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য মরহুম কাজী আব্দুস সবুর মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার(৩০ জানুয়ারী ২৫ ) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।