1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:৪৭|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোঃ হেমায়েত হোসেন খান
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।

উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক কাজী জোহরা বেগমের ভাতিজা এবং অধ্যাপক ড.জোহরা বেগম কাজী ফউন্ডেশনের উদ্যোক্তা ও সাধারন সম্পাদক মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিন গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

এই প্রবীণ মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী ফউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের লোকজন।

মরহুম কাজী আব্দুস সবুর মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার(৩০ জানুয়ারী ) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি তার কর্মের মাধ্যমে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৩১জানুয়ারী) বাদ জুম’আ গোপালপুর মাঠে তার জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর সারা জীবন সাধারন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। মানুষের সেবার কথা চিন্তা করে তিনি বিয়ে করেন নি।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, মো. ফজলুল হক বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এসময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক ও সিনিয়র সাংবাদিক চিত্ত রঞ্জন কর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com