1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি - জামায়াতের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে নৌকায় ভোট দিন - মেনন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৩৫|
সংবাদ শিরোনামঃ
রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএনপি – জামায়াতের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে নৌকায় ভোট দিন – মেনন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী কমরেড রাশেদ খাঁন মেনন তার নির্বাচনী উঠান বৈঠকে বলেন , বিএনপি -জামায়াত গাড়ি পুরিয়ে , মানুষ হত্যা করে ,দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন , আসুন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন ।

৩০ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা পাবলিক একাডেমির মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত উঠান বৈঠকে জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দ্র শেখর বৌদ্ধ,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- কমিটির সদস্য মোঃ শাহিন হোসেন, সবুজ মোল্লা, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার , আওয়ামীলীগ নেতা ডাঃ এস কে বল্লভ, ডাঃ এইচ এন সরকার , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন , উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি মিজানুর রহমান সবুজ বালী , উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহরলাল সরকার এর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বেবি রানী দাস, সাবেক চেয়ারম্যান ঊর্মিলা বাড়ৈ , বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম মৃধা, যুবলীগ নেতা অলক হালদার সহ স্হানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com