1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাগেরহাটের মোংলায় গেইটম্যানের অবহেলায় ট্রেনে কাটা পড়ল শিশু মরিয়ম  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৪০|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

বাগেরহাটের মোংলায় গেইটম্যানের অবহেলায় ট্রেনে কাটা পড়ল শিশু মরিয়ম 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট) থেকেঃ

বাগেরহাটের মোংলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) মোংলা-খুলনা রেললাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ওই পয়েন্টের গেইটম্যান সময়মতো রেলগেট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।

ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটি মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোঃ শামীম হাসান।

প্রত্যাক্ষদর্শী ডি এল মল্লিক জানান, মোংলা থেকে ছেড়ে আসা খুলনার একটি লোকাল বাসে করে দুটি বাচ্চা নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। এসময় রেলক্রসিং এলাকায় জ্যাম পড়ে বাসটি আটকে যায়। হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। জীবন বাঁচানোর তাগিদে দ্রুত ওই মহিলা যাত্রীবাহী গাড়ি থেকে বাচ্চা নিয়ে নেমে যায়। কিন্তু মহিলার হাতে ধরা বাচ্চাটি ছুটে গিয়ে মোংলা কমিউটারের নিচে পড়ে। দায়িত্বরত লাইনম্যান রেলগেইট না ফেলার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। 

নিহত শিশুর মা ফাতেমা বেগম জানান, দুই সন্তানকে নিয়ে মোংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দিগরাজের রেলক্রসিংয়ে বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামক ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায়িত্বে অবহেলার কারণে দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেইটম্যান মোঃ শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। এসময় মোংলা-খুলনা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করলে সড়কে আবার যান চলাচল শুরু হয়। ঘটনার পর থেকেই গেইটম্যান শাহীন পলাতক রয়েছেন। তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে। 

মোংলা রেল স্টেশনের টিকিট মাস্টার মোঃ শরিফুর রহমান জানান, গেইটম্যান কেনো ছিল না, এ জন্য গেইটম্যানকে অলরেডি বুক আপ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হবে। নিহত শিশুর পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। 

এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে গেইটম্যান মোঃ শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যবস্থা নিবে এবং এ ঘটনায় মামলার গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com