1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১ আসনের জনগণের প্রত্যাশা: মন্ত্রী হিসেবে দেখতে চান এম জহির উদ্দিন স্বপনকে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৪২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

বরিশাল-১ আসনের জনগণের প্রত্যাশা: মন্ত্রী হিসেবে দেখতে চান এম জহির উদ্দিন স্বপনকে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

দীর্ঘ (১৮) মাসের সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশের আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই অংশ হিসেবে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর, প্রতিক্রিয়ায় এম জহির উদ্দিন স্বপন বলেন, এই ঐতিহাসিক বিজয় তিনি এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছেন। তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা তিনি উন্নয়ন ও জনসেবার মাধ্যমে প্রতিদান দিতে চান।

তিনি জানান, দলের চেয়ারম্যান ও নীতি নির্ধারকের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সেই যাত্রায় বরিশাল-১ আসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, জনগণের প্রত্যাশা পূরণই হবে তার মূল লক্ষ্য।

এদিকে নির্বাচনী ফল ঘোষণার পর গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে সমর্থকদের।

স্থানীয় (গৌরনদী -আগৈলঝাড়া) বাসি মনে করছেন, টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় জাতীয় পর্যায়ে তার অভিজ্ঞতা আরও কাজে লাগানো সম্ভব। তারা আশা প্রকাশ করেন, সরকার গঠিত হলে এম জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

স্থানীয় ভোটারদের ভাষ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে বরিশাল-১ আসনে এখনও অনেক কাজ বাকি।

একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে এবং দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ থাকায় তিনি মন্ত্রী হলে এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা মনে করেন। সব মিলিয়ে বরিশাল-১ আসনের জনগণের প্রত্যাশা এখন একটাই, তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি যেন শুধু সংসদেই নয়, জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে এলাকার উন্নয়নে নতুন গতি আনতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com