1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হয়েছেন যুবলীগ নেতা অসীম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:১১|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

বরিশাল নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হয়েছেন যুবলীগ নেতা অসীম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল কমিটির সভাপতি পদ পেতে যাচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ান। রোববার (১২ নভেম্বর) বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পরিবর্তে অসীম দেওয়ানকে সভাপতি করা হয়। তিনি বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর খোকন সেরনিয়াবাত এর সমর্থক।

সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নবনির্বাচিত মেয়রের নেতৃত্ব অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে মালিকেরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়েছে। সূত্র জানায়, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। পূর্বে প্রকাশ্যে বাস টার্মিনাল এলাকায় পুলিশ পিটিয়ে হিরো হয়েছিলেন তিনি। তার সন্ত্রাসী হামলায় রাষ্ট্রীয় উদ্যােগে আহত পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেয়া হয়েছিল। সন্ত্রাসী হামলাসহ নানা অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে।

সভাপতি পদে নেতৃত্ব পরিবর্তনের খবর ছড়িয়ে পড়া মাত্রই শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সম্প্রতি ক’দিন ধরে টার্মিনাল এলাকায় নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন চলছিল। রোববার মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে। বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। এছাড়া, গত ঈদুল আজহায় নবনির্বাচিত মেয়রের নাম ভাঙিয়ে প্রতিটি বাস থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলেন আফতাব হোসেন।

এ নিয়ে শ্রম আদালতে মামলাও হয়েছে। এতে ক্ষুব্ধ হন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের, এরপর থেকে আফতাব হোসেনকে অপসারণের তৎপরতা শুরু হয়। অসীম দেওয়ান বাস মালিক গ্রুপের সভাপতি হওয়ার বিষয়ে এই মূহুর্তে কথা বলতে অসম্মতি প্রকাশ করেছেন। অপরদিকে শ্রমিক নেতা আফতাব হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com