1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল জেলার উজিরপুরের কৃতি সন্তান আমেরিকার বিশ্ববিদ্যালয় সহকারি অধ্যাপক হিসেবে যোগদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি 

বরিশাল জেলার উজিরপুরের কৃতি সন্তান আমেরিকার বিশ্ববিদ্যালয় সহকারি অধ্যাপক হিসেবে যোগদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান ডক্টর তারিকুল ইসলাম সজিব, আমেরিকার নর্থ ক্যারোলাইনার বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসাবে ৬ নভেম্বর সোমবার যোগদান করেন। ডেনমার্ক এর কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট এন্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করেছেন বরিশাল জেলার উজিরপুরের শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের মোঃ হাছান মূধার পুত্র তারিকুল ইসলাম সজিব।

তার গবেষণার বিষয় ছিল বেইজিং, চীনে পৃষ্ঠের নির্দিষ্ট শহুরে প্রবাহে দূষণকারী, কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট এন্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর পিটার এঙ্গেলন্ড হোলম (পিএইচডি), প্রফেসর হ্যান্স ক্রিশ্চিয়ান ব্রুন হ্যানসেন (পিএইচডি) ও ইন্স্টিট্যূট অফ জিও গ্রাফিক সাইন্স এন্ড নাচারাল রিসরসেস, চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস, বেইজিং, চীন এর প্রফেসর ড. লিয়াং তাও এর তত্ত্বাবধানে তার গবেষণাকর্ম সুসম্পন্ন করেন।

পি এইচ ডি গবেষণা থেকে ইতোমধ্যেই একাধিক প্রবন্ধ সর্বাধিক নামী আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে প্রকাশিত হয়েছে। ড. তারিকুল ইতিপূর্বে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে ডেনমার্ক এর অরহুস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় সর্বোচ্চ গ্রেড নিয়ে কৃষি-পরিবেশ ব্যবস্থাপনা এ এম. এস. সি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে ও কনফেরেন্স সহ তার ১২ টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে তিনি বাংলাদেশ এর বড় শহরের পরিবেশ দূষণ নিয়ে গবেষণা করতে আগ্রহী ।

তিনি বাংলাদেশ জূট কর্পোরেশন এর অবঃ প্রাপ্ত সিনিয়র অফিসার আবুল হাসান মৃধা ও হামিদা হাসান এর ছোট পুত্র । তিনি উজিরপুর প্রেস ক্লাব এর প্রাক্তন সহ সভাপতি ও বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এ কর্মরত সহিদুল ইসলাম নয়ন মৃধার ছোট ভাই। তার ৪ বোন শিক্ষকতার পেশার সাথে জড়িত। তিনি দুই পুত্র ও এক কন্যার জনক তার সহ ধর্মিনী নিয়ে ডেনমার্ক থেকে আমেরিকায় বসবাস করতেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com