1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:১৯|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ- আজ ১০ নভেম্বর ২০২৩ বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী ৯ম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়াসহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশন অফ বরিশাল এক্স ক্যাডেট (বেক্সকা) এর সভাপতি।

সেনাবাহিনী প্রধান ক্যাডেটদের কুচকাওয়াজ রিভিউ শেষে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ প্ৰদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়া বর্তমান ক্যাডেটদের কে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার নির্দেশনা প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে আগত প্রাক্তন ক্যাডেটদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যগণ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবার পরিজন এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com