1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

বরিশালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর রুপাতলিতে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদ করায় শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে শ্রমিকরা জানান, গত ৩০ শে আগস্ট শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রুপাতলী বাস টার্মিনালে এলাকায় ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রাজিব মোল্লা শতাধিক মাহিন্দ্রা শ্রমিকদের নিয়ে অবৈধভাবে বাস শ্রমিক ইউনিয়ন’সহ সকল চাঁদাবাজি বন্ধের দাবিতে অবস্থান নেন ও প্রচারণা চালান। রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীনকে কিছুদিন আগে জিম্মি করে অবৈধ কাগজপত্র তৈরি করে সাধারণ সম্পাদক দাবি করে আসছিলেন কালাম ওরফে (নাতী কালাম)। স্থানীয় শ্রমিকরা অভিযোগে জানান, নাতি কালাম নিজেই জানতেন যে এই কাগজপত্র জোর করে তৈরি করা হয়েছে এর কোন বৈধতা নেই। বিধায় তিনি রাজ্জাক মৃধাসহ তার বহিরাগত লোককে সাধারণ শ্রমিক সাজিয়ে সর্বসময়ই দিনরাত টার্মিনাল এলাকায় মহড়ার পাশাপাশি লাঠি ছোটা নিয়ে প্রস্তুত রাখছিলেন বলে অভিযোগে জানান তারা । পাশাপাশি কিছু সংখ্যক সহজ সরল শ্রমিকদের ভুল বুঝিয়ে অর্থের লোভ দেখিয়ে তাদের দল ভারি করে প্রকৃত শ্রমিকদের উপরে এই ন্যাক্কার জনক হামলা চালায়। হামলাকারীদের মধ্যে নেতৃত্বে থাকা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাতী কালাম বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদারের অনুসারী বলে জানা যায়। এদিকে হামলায় আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে দুই একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন, নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা শরিফ (২৯),নলছিটির খাওক্ষীর গ্রামের কবির (৪২),নেছারাবাদের রাজু (৩০),বিনাইকাঠী গ্রামের বাসিন্দা মহেন্দ্র শ্রমিক জাকির (৩৫), কাঠালিয়ার সাগর (২৭), ঝালকাঠির রামচন্দ্রপুরের বাসিন্দা কামাল (৪২), নলছিটির আবুল হাওলাদার’সহ আরো ৪-৫ জন। হামলার ঘটনার সময় হামলাকারীরা ছয়টি মাহিন্দ্রা ও সিএনজি ভাঙচুর করেন বলেও জানা গেছে । এ বিষয়ে বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com