1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের হিজলায় নৌকার সমর্থকের হাতের রগ কাটার পর বসতঘরে অগ্নিসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৩৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

বরিশালের হিজলায় নৌকার সমর্থকের হাতের রগ কাটার পর বসতঘরে অগ্নিসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় নৌকার এক সমর্থকের দুই হাতের রগ কাটার পর এবার বসতঘরে আগুন দিয়েছে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার গৌরবদী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা গেছে, সদ্য সমাপ্ত দ্বাদশ নির্বাচনের হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের নৌকা প্রতীক পেয়েছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। যদিও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচনে অংশ নিতে পারেনুনি তিনি। আর এ সুযোগে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসনটিতে প্রতিদ্বন্ধী কোন প্রার্থী না হওয়ায় বর্তমান সাংসদ পঙ্গজ দেবনাথ পুনরায় বিজয় লাভ করেন। আর এরপর পরই শাম্মী আহমেদের অনুসারীদের ওপর একের পর এক হামলা-ভাংচুর, মারধর কুপিয়ে পিটিয়ে জখম করে নানা সহিংসতামুলক কর্মকান্ড ঘটিয়ে চলেছেন পঙ্কজের অনুসারীরা বলে অভিযোগ উঠেছে।

গৌরবদী ইউনিয়নের মান্দ্রাতর কুশুরিয়া এলাকার নৌকা প্রতীকের সমর্থক শাহাবুদ্দিন মিয়ার ছেলে ইউসুফ মিয়া জানান, আমি ১০/১২ বছর ধরে পঙ্কজ দেবনাথের অনুসারী হয়ে কাজ করেছি। গত বছর থেকে ড. শাম্মী আহমেদের হয়ে কাজ করছি। এরপর থেকেই সাংসদ পঙ্গজ নাথের স্থানীয় অনুসারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছিল।

এরই ধারবাহিকতায় গত গত ৫ জানুয়ারি পংকজ নাথের অনুসারী জহিরুল, ইয়ামিন রাসেল, শামীম একপর্যায়ে আমার ওপর হামলা চালায়।

আমার শরীরের বিভিন্ন অংশে মারধর করে দুই হাতের রগ কেটে দেয় তারা। পরে স্থানীয় ও স্বজনরা আমাকে উদ্বার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তারা চিকিৎসা দিতে ব্যর্থ হলে আমাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪দিন আমি চিকিৎসাধীন ছিলাম।

এরপর আমি হিজলা থানায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্বে মামলা দায়ের করি। এর আগে মামলা দায়ের করলে আমাকে পঙ্কজের অনুসারী ফখরুল বেপারী মামলা দেয়া যাবেনা বলে হুমকি দেয়। আমি মামলা দিলে আমাকে ও শাম্মী আপাকে অশ্লীল গালিগালাজ করেন।

এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলে থানার পুলিশ কর্মকর্তার সামনে পঙ্কজের অনুসারী ফখরুল বেপারীর ছোট ছেলে রবিউল আমার দুই হাতের কবজি কেটে দেয়ার হুমকি দেন। এতে আমি ভীতসন্ত্রস্ত্র হয়ে বাড়ি থেকে আত্নীয়দের বাসায় যাই।

এরপর আমার শ্বশুড় আমাকে জানান, আমার বসতবাড়ীতে আগুন দিয়ে ঘরের সব আসবাবপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। আমি এঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com