1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বঙ্গবন্ধু সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন এম ইসফাক আহসান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৪৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

বঙ্গবন্ধু সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন এম ইসফাক আহসান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলার স্টাফ রিপোর্টার।কেন্দ্রীয় আ‘লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।

সোমবার (২৩ সোমবার) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের শ্রী শ্রী রাধা মন্দির, পোদ্দার বাড়ি মন্দির,বিষ্ণু দত্ত বাড়ির শ্রীশ্রী দূর্গা মন্দির,নান্দুরকান্দি শ্রী শ্রী দূর্গা মন্দির, বাগানবাড়ি ইউনিয়নের শশ্মান ঘাট মন্দির সহ আরো ১২টি মন্দির পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন।

সেই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কৌশল বিনিময় করে পুজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় আ‘লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রত্যাশাী এম ইসফাক আহসান সিআইপি।
গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে গজরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রভাত কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামল প্রমুখ।

সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com