1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে কালিয়া আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৫|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে কালিয়া আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মো. সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ নভেম্বর খুলনা সফরকে ঘিরে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগ। প্রায় পাঁচ বছর পর ওই দিন খুলনার সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তৃতা রাখবেন শেখ হাসিনা।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা ও সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশ্বাস হারন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ এর বার বার নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি।

এ সময় তিনি ২৮ অক্টোবর বিএনপির দ্বারা বর্বরোচিত পুলিশ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনটি ভিত্তির ওপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে যেমন আইন বিভাগ, বিচার বিভাগ ও সরকারের নির্বাহী বিভাগ। ওই হায়নার দল এই তিনটি বিভাগের ওপরই বর্বর হামলা চালিয়েছে, যা রাষ্ট্রদ্যোহীতার শামিল।

তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্যোহীতার মামলা করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ জনগণের সম্পৃক্ততায় একটি বৃহৎ সংগঠন। বঙ্গবন্ধু এমনভাবে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন যার ভীত অনেক গভীর ও শক্ত। তাই ওই দিন প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদের পুরাতন ভেদাভেদ ভুলে দলের স্বার্থে একাত্মতা পোষণ করে সম্মেলন সফল করার দিক নির্দেশনাসহ সম্মেলনে সর্বোচ্চ লোক হাজির করার নির্দেশ দেন।

এ ছাড়া উপজেলার সকল ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের পদধারী নেতাকর্মীরা ২৮ অক্টোবর সম্মেলনে বিএনপির অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com