1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ভবনের কাজ বন্ধ করতে নোটিশ দিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড। ওই ব্যবসায়ী হলেন উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত অবিনাশ বৈদ্যের ছেলে পঞ্চানন বৈদ্য। তবে তিনি নিজের জায়গায় ভবন নির্মাণ করছেন বলে দাবি করেছেন।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার-পয়সারহাট পানি উন্নয়ন বোর্ডের বাগধা ইউনিয়নের সোমাইরপাড় বেড়িবাঁধের জায়গা দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করে আসছেন পয়সারহাটের কাপড় ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য। খবর পেয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করে ভবন নির্মাণের জায়গা পাউবোর বলে দাবি করে। পরে ভবনের নির্মাণকাজ বন্ধ করতে ১৩ ডিসেম্বর পঞ্চানন বৈদ্যকে নোটিশ প্রদান করা হয়। ওই নোটিশের অনুলিপি আগৈলঝাড়া থানা ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চানন বৈদ্য ভবন নির্মাণের জায়গা নিজের দাবি করে বলেন, ‘আমার জায়গায় আমি ভবন করেছি। ওটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা নয়। আপনারা যা পারেন লেখেন, আমিও যা পারি করব।’
বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, ‘পঞ্চানন বৈদ্যের ভবন নির্মাণের বিষয়ে পাউবোর নোটিশ পেয়েছি। প্রশাসন ব্যবস্থা নিলে আমি তাদের সঙ্গে থাকব।’ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর ভবন নির্মাণের জায়গা পাউবোর দাবি করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে তাঁকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার জন্য বলেছি। পরে ১৩ ডিসেম্বর ওই পাকা ভবন আমাদের জায়গা থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি আগৈলঝাড়া থানা ও বাগধা ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। জায়গা দখলমুক্ত না হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com