1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পবায় বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল শিশুর, দাদি আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

পবায় বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল শিশুর, দাদি আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর পবা উপজেলায় বিদ্যুতের খুঁটি পড়ে মো. তুহিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি পারুল বেগম (৫৮) গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে কর্ণহার থানার চানপুর বাকশৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পল্লি বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুতের তারের ওপর থেকে গাছপালার ডাল অপসারণ করছিল। এ সময় একটি বড় গাছের ডাল তারের ওপর পড়ে।

এতে তারে টান পড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এই খুঁটি তিনটির একটি গিয়ে পড়ে শিশু তুহিন ও তার দাদী পারুল বেগমের গায়ের ওপর। এ সময় তারা মাথায় গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তুহিনকে মৃত ঘোষণা করা হয়। তার দাদী পারুল বেগম এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জানান, তিনি ঘটনাস্থলেই আছেন। নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলছেন। তারা মামলা করলে তা নেওয়া হবে। মামলা না করলে একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ হস্তান্তর করা হবে।

রাজশাহী পল্লি বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারের ওপর থেকে গাছের ডালপালা ছাঁটা হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। গাছের ডাল পড়ার কারণে তারে টান পড়ে তিনটি খুঁটি পড়ে গেছে। এতে এ দুর্ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তারা সবকিছু দেখছে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com