1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, নবগ্রামে অভিযান চালিয়ে সরদারসহ গ্রেপ্তার ৮ ​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের বিশাল ভান্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩ কালিয়ায় বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র

​বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন!

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধিঃ

কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার পর্যাপ্ত সার বরাদ্দ দিলেও মাঠপর্যায়ে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। কৃষকদের কপালে সার জোটার আগেই ডিলারদের গোডাউন ফাঁকা হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। নামমাত্র এক বা দুই দিন সার বিক্রি করেই বাকি পুরো মাস জুড়ে শূন্য ঘর নিয়ে বসে থাকছেন অনেক বিসিআইসি (BCIC) সার ডিলার। ফলে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত সার না পেয়ে চরম বিপaking পড়েছেন সাধারণ কৃষকরা।

​অনুসন্ধানে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার ‘মেসার্স সুনীল কুমার পণ্ডিত’-এর প্রতিষ্ঠানে গিয়ে এমন অনিয়মের চিত্র দেখা গেছে। নিয়মানুযায়ী সাইনবোর্ডে ডিলারের নাম, প্রোপাইটার ও লাইসেন্স নম্বর স্পষ্টভাবে টাঙানো থাকলেও ভেতরের চিত্র সম্পূর্ণ উল্টো। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ডিলারের সারের গোডাউনটি একেবারেই খালি ও শূন্য পড়ে রয়েছে। অথচ কাগজে-কলমে বরাদ্দকৃত সার ঠিকই উত্তোলন করা হচ্ছে, কিন্তু তা প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানোর আগেই রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে।

​স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলাররা নামমাত্র অল্প কিছু সার বিক্রি করে লোক দেখানো কার্যক্রম শেষ করেন। এরপর থেকেই গোডাউনে তালা ঝুলিয়ে বা শূন্য ঘর নিয়ে বসে থাকেন। অথচ সারের জন্য কৃষকদের প্রতিদিন ডিলারের দরজায় চক্কর কাটতে হয়। কিন্তু কপালে জোটে না পর্যাপ্ত সার। বাধ্য হয়ে অনেক সময় অতিরিক্ত চড়া দামে খোলা বাজার বা খুচরা বিক্রেতার কাছ থেকে সার কিনতে বাধ্য হন তারা।

​কৃষি খাতের এই সিন্ডিকেট ও অনিয়মের কারণে সরকারের ভর্তুকি মূল্যের সার প্রকৃত কৃষকদের কোনো উপকারে আসছে না। নামমাত্র বরাদ্দ বিতরণের পর বাকি দিনগুলোতে গোডাউন ফাঁকা রাখার এই শুভঙ্করের ফাঁকি বন্ধে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে কঠোর মনিটরিং ও তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা।

​সচেতন মহল মনে করছেন, খুব দ্রুত এ বিষয়ে উপজেলা কৃষি অফিস ও প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com