1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা"আদিলুর রহমান খান" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অবৈধ স্থাপনা রেখে খাল খনন, ধসে পড়ার মুখে পাকা সড়ক সাকোকাঠি সুইসগেট এলাকায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয়রা উজিরপুরে পৌর কাউন্সিলর সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা”আদিলুর রহমান খান”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

নির্বাচন সুষ্ঠুভাবে হবে, নির্বাচনকে যারা বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে বলেছেন শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনায় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

কোন দেশ প্রেমিক এবং কোন মানুষ সংসয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে।

এসময় তিনি আরো বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

এদিন উপদেষ্টার শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com