1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নিখোঁজের প্রায় একমাস হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি সারিকা'র - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার! কাজিরহাটে নজরদারি নিয়ে প্রশ্ন চর রাজিবপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার বন্ধ হচ্ছে না, নলেশ্রী বটতলা ঘিরে নানা অভিযোগ

নিখোঁজের প্রায় একমাস হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি সারিকা’র

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরে নিখোঁজের প্রায় একমাস পার হলেও এখনো ৭ম শ্রেণীর ছাত্রী সারিকা ইসলাম জুই (১৩)কে উদ্ধার বা তার কোন সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এ নিয়ে নিখোঁজ ছাত্রীর পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
নিখোঁজ সারিকা রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতীকান্দা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের একমাত্র মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সারিকা ইসলাম জুই (১৩)। তার বাবা শহিদুল ইসলাম প্রায় ২৫ বছর ধরে সৌদি থাকেন। আর সারিকার মা আঁখি ইসলাম মেয়ের পড়ালেখার সুবিধার্থে রাজৈর উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি এলাকার একটি বাড়িতে বসবাস করতো। গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সারিকা। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করেন স্বজনরা। এক পর্যায়ে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচাতো ভাই জয় মাতুব্বর। (জিডি নং- ১২৫২ তারিখ: ২৪/০৩/২০২৪, জিডি ট্র্যাকিং নং- ৫কে৭৩ডি৪)। পরে র‌্যাবের সহযোগিতা নিয়েও নিখোঁজ স্কুল ছাত্রীর কোন সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ স্কুল ছাত্রীর চাচাতো ভাই জয় মাতুব্বর বলেন, “গত ২৪ মার্চ সারিকা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। কিন্তু আজ ২৬ দিন হয়ে গেলেও এখনো পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এদিকে আমার চাচি (সারিকার মা) প্রায় দেড় মাস আগে স্ট্রোক করেছে। তিনি এমনিতেই অনেক অসুস্থ। এদিকে সারিকাকে না খুুজে পেয়ে তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন।”

এ ব্যাপারে রাজৈর থানার এস আই (তদন্তকারী কর্মকর্তা) মোস্তফা কামাল জানান, “মেয়েটি ফ্রী-ফায়ার গেম খেলতো। এই সুবাদে একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে ওই ছেলের সাথেই পালিয়েছে সে। কিন্তু ওই ছেলের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে কয়েকটি নম্বর ট্রাকিং করেছি। কিন্তু কোন তথ্য পাওয়া যাচ্ছে না। আরো নতুন কিছু নাম্বার সংগ্রহ করছি। নম্বরগুলো ট্রাকিং করে দেখছি। এ বিষয়টি নিয়ে ডি.আই.জি স্যারও ফোন করেছিলেন। আমারা গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে কাজ করছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com