1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নাশকতা মামলায় বিএনপি নেতা লুৎফর ভাট্টি আগৈলঝাড়ায় গ্রেফতার,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

নাশকতা মামলায় বিএনপি নেতা লুৎফর ভাট্টি আগৈলঝাড়ায় গ্রেফতার,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সরকার বিরোধী নাশকতা মামলায় অন্যতম আসামী বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান- বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহার নামীয় ১২নং আসামী দক্ষিন বাগধা গ্রামের মোহম্মদ ভাট্টির ছেলে ও বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সদস্য লুৎফর ভাট্টিকে (৫০) বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই মিল্টন মন্ডল গ্রেফতার করেছে।

গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতালের সমর্থনে পয়সারহাটে আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তি সমাবেশ করে সন্ধ্যায় ফেরার পথে আসামীর পয়সা ব্রীজের পাশে সড়কের উপর গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে আসামীরা। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করে।

ওই ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে ওই রাতেই মামলা দায়ের করেন, নং-৪ (৩.১১.২৩)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com