1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নামাজের সময় কথা বলতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষে ১৫জন আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়?

নামাজের সময় কথা বলতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষে ১৫জন আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় জুম্মার নামাজের সময়ে কথা বলতে নিষেধ করা’কে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপ মুসল্লীর মধ্যে হামলা-সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় দুই পক্ষের মুসুল্লীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতালে ভর্তি রোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব রত্নপুর বেপারী বাড়ি জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের বারান্দায় বসে কথা বলছিলেন স্থানীয় রনি, শাকিব বেপারীসহ কয়েক জন মুসল্লী।

ওই মুসল্লীদের কথা বলতে নিষেধ করে তাদের গালমন্দ করে প্রবাসী স্থানীয় আনিচুর রহমান বেপারী। জুম্মার নামাজ শেষে সুন্নাত নামাজ চলাকারিন সময়ে রনি ও শাকিব বেপারী মসজিদ থেকে বের হলে আনিচ বেপারীর সাথে তাদের বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এক পর্যায়ে মসজিদের বাইরে বেপারী বংশীয় লোকজন দু-ভাগে বিভক্ত হয়ে লাঠি-শোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় দুলাল বেপারী (৫৫), মোহাম্মদ আলী (৬০) রনি বেপারী (২১) জাহানারা বেগম (৫০), আব্দুল জলিল (৫৫), শাকিব বেপারী (১৮), আব্দুর রব বেপারী (৬৫), সুমন বেপারী (৩২), রিপন বেপারী (৩১), সাগর বেপারী (১৬) শান্ত বেপারী (১৭), সুজন বেপারী (১৫), আনিচুর রহমান বেপারী (৪৫), আলামিন বেপারী (৩৭), শফিক বেপারীসহ (৪৭) ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে আগৈলঝাড়া ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের আহত দুলাল বেপারী ও আহত আনিচুর রহমান বেপারী বাদী হয়ে শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা সরেজমিন তদন্তের জন্য এসআই শফিক উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com