1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নানান আয়োজনের মধ্যে দিয়ে গৌরনদীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৭|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নানান আয়োজনের মধ্যে দিয়ে গৌরনদীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে নানান আয়োজন ও কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

১লা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় গৌরনদী কেন্দ্রীয় ঈঁদগা মাঠে নির্বাচনী এলাকা বরিশাল ১ আসন গৌরনদী- আগৈলঝাড়া ( এই দুই উপজেলার ) বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা উত্তর বিএনপির অন্যতম সিনিয়র সদস্য এস,এম মনিরুজ্জামান মনির।

বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা মো. হেমায়েত তালুকদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো.রুবেল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রবীন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস,এম আপজাল হোসেন সিকদার।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন।বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য তাইফুর রহমান কচি। বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য হোসনেয়ারা বেবী।আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু।গৌরনদী উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল।গৌরনদী উপজেলা বিএনপি নেতা মাসুদ হাসান মিঠু। উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন বাবুল।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এম,এ গফুর। উপজেলা বিএনপি নেতা কাজী সরোয়ার।উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশের রাজনৈতিক দল’গুলোর মধ্যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১নং খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা মো. হায়দার তালুকদারের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ইউনিয়ন বিএনপি নেতা আবু বক্কর মুন্সি,বিএনপি নেতা মো. রুমন হোসেন মিয়া, মো. ইকবল হোসেন মুন্সির যৌথ নেতৃত্বে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শস্রাধিক নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল একটি বর্নাঢ্য আনন্দ মিছিল আয়োজিত সভাস্থলে অংশগ্রহণ করেন।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও পৌর ওয়ার্ডের নেতাকর্মীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল বের হয়ে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করে।

আলোচানা সভা শেষে একটি বিশাল বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক ও উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে মৎস্য অবমুক্ত করন, বৃক্ষ রোপন, খেলাধুলা, রক্তদান সহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন মূলক কর্মসুচী গ্রহনের মধ্যে দিয়ে আয়োজিত ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com