1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিষ্টানদের বড়দিন উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন

নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিষ্টানদের বড়দিন উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নড়াইল জেলার বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কালিয়া উপজেলার মির্জাপুর ক্রাইস্ট চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ উপাসনা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে চার্চ পরিচালনা কমিটির সভাপতি ডন বিশ্বাসের সভাপতিত্বে এবং পুরোহিত ডাকোপ বিশ্বাসের পরিচালনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় ৫০ থেকে ৫৫ জন অংশ নেন। ধর্মোপদেশে যিশুখ্রিষ্টের জন্মের তাৎপর্য তুলে ধরে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়।
এ সময় পিটার বিশ্বাস, মঙ্গল বিশ্বাস, দীপা বিশ্বাস, মিলিতা বিশ্বাস, আরতি বিশ্বাসসহ স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বড়দিন উপলক্ষে জেলার অন্যান্য চার্চেও অনুরূপভাবে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com