1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী কবিগান ও গ্রামীন মেলা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও মানবিক গুণাবলি বিকাশে গৌরনদীতে অভিভাবক সমাবেশ ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা

নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী কবিগান ও গ্রামীন মেলা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ-নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত হয়েছে। বার্ষরিক কালী পূজা উপলক্ষে তিন দিন ব্যাপ্পী আয়োজিত অনুষ্ঠানের ২ দিন কবি গান অনুষ্ঠিত হবে। রুখালী সার্বজনীন বারোয়ারী মন্দির কমিটির সভাপতি বাবু প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পূজা ও কবি গানের সার্বিক তত্বাবধানে ছিলেন ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী।

রুখালী গ্রামের এই জাগ্রত মন্দিরকে ঘিরে অনেক আস্তা বিশ্বাস রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। তাই তো দূর দুরান্ত থেকে হাজারো ধর্ম প্রান ভক্ত বৃন্দ তাদের মনোবাসনা পূর্ণ করতে ছুটে আসেন মন্দির প্রাঙ্গনে। এক- শত আট টি কালী প্রতিমায় পূজা করা হয় এই মন্দিরে। সারি সারি প্রতিমা ও কবিগানের আসর কে কেন্দ্র করে গ্রামীন মেলা হয় মন্দির চত্বরে। জেলা শহরের গন্ডি পার করে যশোর, খুলনা, মাগুরা সহ পার্শবর্তী দেশ ভারত থেকে ছুটে আসে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পূজা ও কবি গান শুনতে আসা খলশেখালী গ্রামের উৎপল বিশ্বাস বলেন, রুখালী গ্রামের কবি গান শত বছরের ঐতিহ্য। এই মাঠে কবিয়াল অসিম সরকার গান গেয়ে গেছেন। আমি বছর গান শুনতে যাই। কবি গান গ্রাম বাংলার একটি জনপ্রিয় গান বলে আমি মনে করি।
ভারত থেকে আসা পবিত্র ভট্টাচার্য বলেন, আমি এই কবি গানে আসার কারনে আগে থেকে পাসপোর্ট রেডি করে রেখেছিলাম। এই দিনটাকে ঘিরে অনেক চেনা মুখের সাথে দেখা হয়। অনেক আগে ভারতে চলে গেছি। গ্রামে এত ভাল অনুষ্ঠান দূর থেকে দেখি মোবাইলে । আজ সরাসরি দেখছি।

বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক বলেন, রুখালী গ্রামের কবি গান অনেক পুরাতন। এলাকার ঐতিহ্য ধরে রেখেছে এই কবি গান। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীদের সমাগম হয়।মানুষের এই সমাগম দেখে আমাদের মন ভরে যায়।

রুখালী সার্বজনীন বারোয়ারী মন্দির কমিটির সভাপতি বাবু প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, শত বছরের এই মন্দিরে অনেক ভক্ত বৃন্দের সমাগম হয়। এখানে ভক্ত বৃন্দের মনোবাঞ্ছা পূর্ণ করতে মানত করেন। অনেকে এই অনুষ্ঠানে অর্থ সহায়তা করেন। সকলের প্রচেষ্টায় দীর্ঘ দিন ধরে আমরা এই অনুষ্ঠান করছি। আশা রাখছি আমাদের পর ভবিষ্যৎ প্রজন্ম এই অনুষ্ঠান ধরে রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com