1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৪২|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাইজপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ^াস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান,সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি।

সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল-২ সংসদীয় আসনের ২০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ১০লক্ষ টাকা এলাকার গরীব, অসহায়, দুস্থদের মাঝে সমভাবে বন্টন করা হচ্ছে।এছাড়া প্রাপ্ত ৭শ’ শাড়ী অসহায়, দুস্থ নারীর মধ্যে বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com