1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে অনলাইন প্রতারকের ২ সদস্যসহ বিপুল পরিমাণ সিম ও ডিভাইস আটক। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

নড়াইলে অনলাইন প্রতারকের ২ সদস্যসহ বিপুল পরিমাণ সিম ও ডিভাইস আটক।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫৮২ বার পড়া হয়েছে

মোঃআজিজুর বিশ্বাস,লোহাগড়া নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় ৩ অক্টোবর ওসি ছাব্বিরুল আলম, জেলা গোয়েন্দা শাখা এর তত্ত্বাবধানে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইল ফোন ইত্যাদি) বিক্রির নামে প্রতারণার অভিযোগে ০২ (দুই) জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে DSLR Camera Bazar store নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের নিকট থেকে দীর্ঘদিন যাবৎ অর্থ উপার্জন করে আসছিল চক্রটি।

অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয়ের অর্ডার দিতো। এভাবে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ নিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করে চক্রটি।

ডিবি পুলিশের এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানার অনলাইন প্রতারণা সংক্রান্ত মামলা নং- ২৮, এর সূত্র ধরে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে অত্র গ্রামের জনৈক জামাল গাজী এর ছেলে মো: নাঈম গাজী(২৫) এবং উবায়দুর ভূইয়া এর ছেলে মো: হাবিবুল্লাহ(২৫) কে অনলাইন প্রতারণার দায়ে আটক করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০ (দশ) টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আসামীরা তাদের নিজেদের অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com