1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ, বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক বরিশাল বন্দর থানা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন সাঈদ আহমেদের জন্মদিন, শুভেচ্ছায় সিক্ত সাঈদ আহমেদ, কৃতজ্ঞতা জানিয়ে চাইলেন দোয়া আগৈলঝাড়ার কয়েকটি গুচ্ছগ্রাম ঘিরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন

নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রাম এলাকায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় কারখানায় ব্যবহৃত মালামাল ও কয়লা আটক করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতীরবর্তী এলাকায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিল কারখানাটি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. বেলায়েত শেখ ও মো. শাহিন শেখকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

অভিযানের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে কারখানায় জ্বলতে থাকা আগুন নেভান। পরে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং কারখানায় ব্যবহৃত মালামাল ও কয়লা আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, “অভিযান চালিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com