1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশ্বাস নওশের আলীকে সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাজিব সাহাকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কালিয়া ও নড়াগাতী এলাকার জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন নড়াগাতী থানার ইটভাটা মালিক সমিতির সদস্য বিশ্বাস নওশের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. কুশল। সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির মল্লিক মো. মনিরুল ইসলাম।

সভায় সংগঠনের কার্যক্রম, ইটভাটা পরিচালনায় জ্বালানি ব্যবহারের ধরন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে বিশ্বাস নওশের আলী সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং রাজিব সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে আরও সদস্য রাখা হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রেখে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত এবং জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ইট উৎপাদনকারী ভাটার মালিকদের নিয়ে এ সমিতির কার্যক্রম পরিচালিত হবে। কয়লা ছাড়া অন্য জ্বালানি ব্যবহারকারী ইটভাটা মালিকদের এ সংগঠনের অন্তর্ভুক্ত করা হবে না বলেও সভায় সিদ্ধান্তের কথা জানানো হয়।

বক্তারা বলেন, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি নীতিমালা অনুসরণের বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের ফলে গাছপালা নিধন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের বিষয়টি সভায় গুরুত্ব পায়। তারা সরকারি সবুজ বনায়ন কর্মসূচির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গাছপালা উজাড় করে কাঠ জ্বালানি ব্যবহারকারী ব্যারেল ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নতুন কমিটির নেতারা আশা প্রকাশ করেন, সংগঠনের মাধ্যমে জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও বাড়বে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com