1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র দেবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, চলবে ধারাবাহিকভাবে আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু গৌরনদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন কৃষকরা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না বানারীপাড়ায় সরকারি খাসজমি উদ্ধারের দাবি, দীর্ঘদিনের দখল নিয়ে প্রশ্ন

বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ

বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে উত্তর বরিশাল জেলা যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না।

সোমবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

ঘোষিত উত্তর জেলা যুবদলের কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান অভি।

অন্যদিকে, দক্ষিণ বরিশাল জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মো. হাবিবুল্লাহকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। এ কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. বেলায়েত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইউসুফ খান রনি।

এ ছাড়া উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম জনির নামও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল অঞ্চলে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com