1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ আল আমিন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ আল আমিন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

রামপাল,(বাগেরহাট) প্রতিনিধিঃ- পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে দেশের সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ আল আমিন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার (রোজা রাখার) পরে আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় এই ঈদ।

প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।

তিনি আরও জানান, আমরা যেন ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগাতে পারি এবং একটি সুন্দর ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করতে পারি।

আমরা যেন মানুষের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারি। ঈদুল ফিতর আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই বলে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই প্রত্যাশায় সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাক জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com