1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দূর্গাপুজা উপলক্ষে আগৈলঝাড়ায় নির্মিত দৃষ্টি নন্দন গেট দেখতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

দূর্গাপুজা উপলক্ষে আগৈলঝাড়ায় নির্মিত দৃষ্টি নন্দন গেট দেখতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ভক্ত আর দর্শনার্থীদের মন জুড়ানো থীম, দৃষ্টি নন্দন সুদৃশ্য তোরণ নির্মাণের মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার ১৫৮টি পুজা মন্ডপের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির। আগৈলঝাড়া উপজেলা পর্যায়ে দেশের সবচেয়ে বেশি পুজা অনুষ্ঠিত হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫৮টি মন্ডপে শুক্রবার মহাধুমধামে ষষ্ঠী পুজার মধ্যদিয়ে শারদীয় দূর্গাপুজা শুরু হয়েছে।

২৪ অক্টোবর মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পুজার আচার শেষ হবে। আগৈলঝাড়া উপজেলার বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সঞ্জয় রায় প্রতি দিনের ক্রাইমের সাংবাদিকে জানান, অন্যান্য বছরের মতো এ বছরও উপজেলার গন্ডি পেরিয়ে জেলা জুড়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের অজপাড়া গাঁয়ের বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দিরের সুদৃশ্য তোরণ।

পুরো তোরণ জুড়ে রয়েছে বিভিন্ন দেব-দেবীর মুর্তির ছবি ও সাথে রয়েছে মন জুড়ানো থিম। শঙ্খ ও প্রদীপের আদলে তৈরী গেটের এই থিম বাস্তবায়নের জন্য এলাকার ১৫জনের একটি দল ভারতে প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে স-ুদৃশ্য তোরণ। সরেজমিনে দেখা গেছে, শঙ্খ ও প্রদীপের আদলে তৈরী গেটের মধ্যে স্থাপন করা হয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি। দক্ষ কারিগরদের সুনিপুণ হাতে তৈরী গেট থেকে মন্দির পর্যন্ত নৌকার উপরে দিয়ে হেঁটে ভিতরেই প্রবেশ করলেই চোখে পরবে মেট্টো রেল যেন বাস্তবতার মূর্ত প্রতীক হয়ে ধরা দিয়েছে দর্শকদের কাছে।

বারপাইকা গ্রামের যুব সমাজের উদ্যোগে নয়নাভিরাম সুদৃশ্য নির্মাণ শৈলীর তোরণ নির্মানের কাজ করেছেন এলাকার স্বেচ্ছাশ্রমের লোকজন। পুজার এক মাস আগে থেকে তারা কাজে লেগে সেই শ্রম স্বার্থক করেছে বরিশালের দর্শনার্থীসহ বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের ভূয়শী প্রসংশায়।সূত্র মতে, ১৯৬৭ সাল থেকে রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে সার্বজনীন দূর্গা পুজা অনুষ্ঠিত হয়ে আসছে।বারপাইকা যুবসমাজের উদ্যোগে গত ১০ বছর ধরে বাহারী ভিন্ন রকমের আয়োজনে পুজার ব্যাপকতা লাভ করছে।

দিন-রাত স্বেচ্ছাশ্রমে কঠোর পরিশ্রম করে বাঁশ, কাঠ, কাপড় ও ককশীটসহ আনুসাঙ্গিক মালামাল দিয়ে কাজ করে নির্মান করা হয়েছে সু-দৃশ্য আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন,
উপজেলা পর্যায়ে ১৫৮টি মন্দিরে পুজার মাধ্যমে বরিশাল বিভাগেরতো নিশ্চয়ই; দেশের মধ্যে সবচেয়ে বেশি পুজা হচ্ছে আগৈলঝাড়ায়। এরমধ্যে বারপাইকা কেন্দ্রীয় সার্বজনীন পুজা মন্ডপে বিগত ১০বছর যাবত ব্যতিক্রম সব আয়োজন করা হয়। যা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ আর ইতিহাস হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com