1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে নৌকায় ভোট দিন-মেনন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩

দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে নৌকায় ভোট দিন-মেনন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ- দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে কেবল রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাজার সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে যে উচ্চ মুনাফা লুটছে তা কঠোর হস্তে দমন করাই হবে আগামী দিনের কাজ। তাই আগামী ৭ জানুয়ারি মানুষ ভোটের মাধ্যমে তারই প্রকাশ ঘটাবে, উজিরপুরের ওটরায় নৌকার উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক সফল মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে চেরাগ আলী আহমেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অলিউর রহমান লিংকন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com